বছরের সেরা গায়িকা শ্রেয়া
ভারতে চলতি বছরের সেরা গায়িকার সম্মানটি দখল করে নিলেন শ্রেয়া ঘোষাল। এতে শ্রেয়ার মাথায় যোগ হলো আরও একটি সম্মানের পালক। সম্প্রতি এক বেসরকারি মিডিয়া সংস্থানের আয়োজিত একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই সম্মাননা গ্রহণ করেন।
অভিনয়, গান বিভিন্ন ক্যাটাগরির একটি তালিকা বেশ কিছুদিন আগে প্রকাশ করেছিলো এই গণমাধ্যমটি। যে তালিকা থেকে পাঠকরা বেছে নিয়েছেন তাদের পছন্দের গায়িকাকে। ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে ‘মনওয়া লাগে রে’ গানটির জন্য বছরের সেরা গায়িকার তকমাটি পেয়েছেন শ্রেয়া।
এলএ/আরআইপি