জজবা নিয়ে কানে ঐশ্বরিয়া
জমকালো আয়োজনের মধ্য দিয়ে ১৩ মে থেকে শুরু হচ্ছে কান চলচ্চিত্র উৎসব। এবার কান-এর রেডকার্পেটে পা রাখছেন বলিউড সুপারস্টার ঐশ্বরিয়া রাই বচ্চন। আর উৎসবে এক বিশেষ বিভাগে দেখানো হবে এই সাবেক বিশ্ব সুন্দরীর নতুন ছবি ‘জজবা’।
‘জজবা’ দিয়েই বলিউডে দীর্ঘদিন পর কামব্যাক করছেন তিনি। যদিও তিনি নিজে একে কামব্যাক বলতে চান না। বরং ‘ম্যাটারনিটি লিভ’ বলে মধ্যিখানের সিনেমা থেকে বিরতিকে ব্যাখ্যা করেছেন দেবদাসের পার্বতী। এর আগে মধুর ভান্ডারকরের ‘হিরোইন’ ছবিতে তার অভিনয় করার কথা ছিল। কিন্তু সে ছবিতে অভিনয় করেননি, তখন থেকেই ক্যামেরার সামনে থেকে সাময়িক বিরতি নেন।
মধুরের ‘হিরোইন’ হয়ে ওঠেন করিনা কাপুর। মেয়ে আরাধ্য বেশ বড় হওয়ার পরেই আবার অভিনয়ে ফিরেছেন তিনি। সঞ্জয় গুপ্তার ছবি ‘জজবা’তে তাঁকে দেখা যাবে একজন আইনজীবি হিসেবে। ছবিতে অভিনয় করবেন ইরফান খান, শাবানা আজমি, অনুপম খেরের মতো অভিনেতারাও।
বলিউডে জজবা মুক্তি পাবে ৯ অক্টোবর। প্রায় ৫ বছর পর আবার ঐশ্বরিয়াকে সিনেপ্রেমীরা দেখতে পাবেন বড়পর্দায়।
এলএ/আরআই