ফেসবুকে ভেরিফাইড নুসরাত ফারিয়া


প্রকাশিত: ১২:১৪ পিএম, ২২ এপ্রিল ২০১৫

মিডিয়ায় পা রেখেই নুসরাত ফারিয়া সবার নজর কেড়েছেন প্রাণবন্ত উপস্থপনা দিয়ে। টিভি উপস্থাপক, কথাবন্ধু, মডেল এ পরিচয়গুলো ছাপিয়ে সম্প্রতি তিনি নতুনভাবে আলোচনায় এলেন সিনেমার নায়িকা হিসেবে।

এবার ভেরিফাইড হলো নুসরাত ফারিয়ার ফেসবুক পেইজ। মঙ্গলবার রাতে ফেসবুক কর্তৃপক্ষ তার পেজটি যাচাই-বাছাই করে এর যথার্থতা নিশ্চিত করেছে। ফলে এখন ফারিয়ার পেজের নামের শেষে নীল রঙের বৃত্তের মধ্যে সাদা টিক চিহ্ন দেখা যাচ্ছে।

এ প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘সত্যি এটি আমার জন্য অনেক বড় প্রাপ্তি। মঙ্গলবার রাতে ফেসবুক কর্তৃপক্ষ থেকে জানানো হয়, আমার পেজটি ভেরিফাইড করা হয়েছে। তাদের কথা শুনে আমি সঙ্গে সঙ্গেই ফেসবুকে প্রবেশ করে দেখি, সত্যি সত্যিই তা ভেরিফাইড হয়েছে। বর্তমানে ফেসবুক বেশ জনপ্রিয় একটি যোগাযোগের মাধ্যম। খুব সহজেই আমার ভক্তরা ফেসবুকের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারছেন। এটি আমার কাজ করার ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলে।’

ফারিয়া অভিনীত ‘প্রেমী ও প্রেমী’ সিনেমার মহরতের পরদিনই ফেসবুকের পেইজে ভেরিফাইড হয়ে নতুন আলোচনার জন্ম দেন তিনি। পেইজটি স্বীকৃতি পাওয়ায় ফারিয়া দারুণ খুশি।

এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।