হৃত্বিকের হলিউড যাত্রা


প্রকাশিত: ০৯:৩১ এএম, ২৪ এপ্রিল ২০১৫

যাবেন যাবেন করছিলেন বেশ কয়েক বছর ধরেই। অবশেষে হচ্ছে জল্পনার ইতি। এবার সত্যি সত্যিই হলিউড অভিষেক হতে চলেছে বলিউড সুপারস্টার হৃত্বিক রোশনের।

খবরটি গুজব নয়, নিজের মুখেই একথা জানিয়েছেন ‘কহো না পেয়ার হ্যায়’ খ্যাত এই নায়ক। ২০১৪ সালের সেপ্টেম্বরে হৃত্বিকের সঙ্গে দেখা করেন ‘ফাস্ট অ্যান্ড ফিউরিআস’ খ্যাত পরিচালক রব কোহেন। তখন শোনা গিয়েছিল তিনি হলিউডে অভিনয় করতে চলেছেন। পরে শোনা যায় আপাতত সেপথে যাচ্ছেন না তিনি। তবে এবার মনবদলে হৃতিক নিজেই জানিয়েছেন হলিউডযাত্রার সুখবর।

হলিউডে নাম লেখাতে চলেছেন হৃত্বিক রোশন। এ নায়কের শরীরি গঠন, স্টাইলে অনায়াসেই হলিউডের তাবড় তাবড় অভিনেতাদের টক্কর দিতে পারেন। ‘ধুম ২’ হোক বা ‘কৃষ ৩’, হৃতিকের চমকে হতবাক হয়েছে বলিউড। এবার পালা হলিউডের।

তবে কার সিনেমায় কী রোলে অভিনয় করতে চলেছেন তিনি তা আপাতত খোলসা করেননি তিনি। তবে রব কোহেনের মতো কোনও পরিচালকের সঙ্গে যদি কাজ করেন হৃত্বিক তাহলে ধামাকাদার অ্যাকশন, চোখধাঁধানো স্ট্যান্স সহ আরও অনেক কিছুই দেখতে পাবে তার ভক্তরা।

এই মুহূর্তে অবশ্য হৃত্বিক আশুতোষ গোয়ারিকরের সিনেমা ‘মহেঞ্জদড়ো’ নিয়ে ব্যস্ত রয়েছেন।

এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।