মৌসুমী ও সানির ভালোবাসার ২০ বছর


প্রকাশিত: ০৬:০০ এএম, ২৮ এপ্রিল ২০১৫

ভালোবাসায় মন আটকা পড়লে কতো কিছুই তো হয়। গানে কবিতায় চোখের পলকে কেটে যায় হাজার বসন্ত। তবে অবাস্তব কোন কল্পনা নয়। ভালোবাসার দাম্পত্যে ২০ বছরের গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন টেলিফিল্ম। নাম ‘ভালোবাসার ২০ বছর’। গোলাম রাব্বানীর রচনায় এটি পরিচালনা করেছেন ইউসুফ চৌধুরী।

টেলিছবিটির প্রধান দু’টি চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানি ও মৌসুমী। নির্মাতা জানালেন, ‘দীর্ঘদিন ধরেই আমি চাচ্ছিলাম এই জুটির সত্যিকার গল্প পর্দায় তুলে ধরতে। অবশেষে সেই স্বপ্ন স্বার্থক হয়েছে।’

তিনি আরো জানান, আগামী ৬ থেকে ৮ই মে ঢাকার বিভিন্ন লোকেশনে টেলিছবিটির শুটিং হবে। তবে টেলিছবিটি কোন চ্যানেলে প্রচারিত হবে সেটি এখনো ঠিক হয়নি।

এর গল্পে দেখা যাবে, আজ থেকে বিশ বছর আগে অভিনয় করতে এসে একে অপরের প্রেমে পড়েন মৌসুমী ও ওমর সানি। এরপর বিয়ে। এখন দু সন্তানের জনক জননীও। এই তারকা দম্পতির সেই প্রেমের গল্প নিয়েই নির্মিত হচ্ছে টেলিছবিটি।  

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।