মেট্রো রেলে পর্নো ছবির শুটিং, কর্মকর্তা বরখাস্ত!


প্রকাশিত: ০৭:৪৪ এএম, ২৮ এপ্রিল ২০১৫

পাবলিক প্লেসে যে কোনো শুটিং করাই কষ্টকর এবং অনুমতি প্রযোজ্য। সেখানে মেট্রো রেলের মতো স্থানে হয়ে গেল বড়দের ছবি পর্নো সিনেমার শুটিং! খবর শুনে বেজায় চটেছেন কর্তৃপক্ষ। বিষয়টি এখন দেশের সবচাইতে বড় আলোচনার ইস্যুতে পরিণত হয়েছে।

সুইডেনের স্টকহোমে মেট্রো রেলে পর্নো সিনেমার শুটিং নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে। কয়েক দিন আগে খবরে প্রকাশিত হয় স্টকহোমের মেট্রোর কামরার ভিতর পর্নো সিনেমার শুটিং করা হয়েছে। খবর যাচাই করতে তদন্তে নামে সুইডিশ পুলিস।

তদন্তে পাওয়া যায় মেট্রো পরিষেবা বন্ধ হওয়ার পর রাতে পর্নো সিনেমার শুটিং হয় বেশ কিছুক্ষণ ধরে। ঘটনার জন্য স্টকহোম মেট্রোর শীর্ষ কর্মকর্তাকে সাসপেন্ড করা হয়েছে।

উল্লেখ্য, কয়েক দিন আগেই নিউ ইয়র্কের মেট্রোয় পর্নো সিনেমার শুটিংয়ের অভিযোগ ওঠে। সেখানেও দেখা যায় মেট্রো পরিষেবা বন্ধ হওয়ার পর রাতে শুটিং হয়েছে।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।