মালয়েশিয়া মাতাবেন সিদ্দিকী-আঁখি
মালয়েশিয়ায় শুরু হতে চলেছে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘রংধনু গ্রুপ প্রবাসে বাংলার মুখ’। সেখানেই এক মঞ্চে গান গাইবেন বাংলাদেশের গুণী কন্ঠশিল্পী বারী সিদ্দিকী ও জনপ্রিয় গায়িকা আঁখি আলমগীর।
জানা গেছে, এটিএন বাংলা ও বিডি টিভি মালয়েশিয়া মে দিবস উপলক্ষে যৌথভাবে আয়োজন করেছে এ অনুষ্ঠানের। মালয়েশিয়ার সুংগাইবুলু চাইনিজ স্কুল অডিটোরিয়ামে বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে এ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ ছাড়াও আরও গান পরিবেশন করবেন জামালউদ্দিন নাসির, মিতালী, মিমসহ অন্যান্য শিল্পীবৃন্দ। সংগীতের পাশাপাশি নৃত্যও পরিবেশিত হবে। এতে নৃত্য পরিবেশন করবেন আফ্রি এবং মালয়েশিয়ান ডান্স গ্রুপ।
ধারণকৃত এ অনুষ্ঠানটি পরবর্তীতে এটিএন বাংলায় সম্প্রচারিত হবে। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন মুকাদ্দেম বাবু।
এলএ/পিআর