বলিউডে আসতে চান সাইফের মেয়ে
দাদি, বাবা, ফুফু বলিউডের জনপ্রিয় তারকা। বংশের পরম্পরায় পাতৌদির নবাব বাড়ির ছোট কন্যাও সে পথেই হাঁটতে চান বলে সম্প্রতি ইচ্ছা প্রকাশ করেছেন। বলছি বলিউড সুপারস্টার সাইফ আলী খানের মেয়ে সারা আলি খানের কথা।
জানা গেছে, মেয়ের এ ইচ্ছেকে স্বাগত জানিয়েছেন বাবা সাইফও। তিনি জানিয়েছেন, বলিউডে আসলে এবং জনপ্রিয়তা পেলে বাবা হিসেবে মেয়ের জন্য গর্বিত হবেন। তবে তার আগে মেয়ের পড়াশোনার দিকে মনযোগী হওয়া উচিত বলে মনে করেন তিনি।
পিঙ্কভিলাডটকম নামে একটি পত্রিকা সাইফের বক্তব্য তুলে ধরে বলেছে, ‘হ্যাঁ, সারা বলিউডে আসতে চায়। আমি তার কোনো ইচ্ছের বিরুদ্ধে নই। বরং আমি মন থেকে চাই আমার মা ও বোনের মতো সেও এখানে নিজের সুনাম প্রতিষ্ঠা করুক। তবে তার আগে যে গবেষণার সাথে জড়িত হয়ে সে কলম্বিয়ায় আছে সেটি শেষ করা উচিত। আমি জেনেছি ওখানে সে খুব ভালো করছে।’
প্রসঙ্গত, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে ডিগ্রী নিয়েছেন সাইফের মেয়ে সারা আলি খান।
জানা গেছে সারার অভিনয় করার আগ্রহের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার নতুন মা কারিনা কাপুরও। তিনি সারাকে সাহায্য করতে এবং বলিউডের আচরণ ও অনেক কিছু শিখাতেও প্রস্তুত।
এলএ/আরআই