বরুণকে ভালোবাসতেন শ্রদ্ধা!
বলিউডে আজকাল অনেক গুঞ্জনই উড়ে বেড়ায় আদিত্য রায় কাপুর আর শ্রদ্ধা কাপুরের সম্পর্ক নিয়ে। কিন্তু বাস্তবিক অর্থে এর কোনো যথার্থতা খুঁজে পাওয়া যায় না।
বরং নতুন এক তথ্য দিয়ে পুরো বলিউডকেই চমকে দিলেন শ্রদ্ধা। সম্প্রতি তিনি এক সাক্ষাতকারে বললেন, আদিত্য নয় বরং বরুণ ধাওয়ানকেই ভালো লাগত তার। একবার বরুণকে প্রস্তাবও করেছিলেন তিনি। কিন্তু বরুণ রাজি হননি। ফিরিয়ে দিয়েছিলেন ‘আশিকি টু’ ছবির নায়িকাকে।
‘এবিসিডি’-ডান্স সিক্যুয়েলে রেমোর নতুন ছবি ‘এবিসিডি টু’ মুক্তি পাচ্ছে চলতি বছরের ১৯ জুন। এ ছবির জন্য এক রোমন্টিক গানের শুটিং করতে করতে অতীতের কথা মনে পড়ে গিয়েছিলো শ্রদ্ধার। ফিরে গিয়েছিলেন তার আট বছর বয়সের এক ঘটনায়।
শ্রদ্ধার বাবা শক্তি কাপুর আর বরুণের বাবা ডেভিড ধাওয়ান অনেক ছবিতেই একসঙ্গে কাজ করতেন। ছোট্ট বরুণ-শ্রদ্ধা বাবার সঙ্গে সেটে যেতেন। সেখানে বরুণকে দেখে এত ভালো লাগে শ্রদ্ধার যে, সেই ছোট বয়সেই ভেবেছিলেন, বরুণকে ‘আই লাভ ইউ’। আর ভাবনার শেষেমেষ বলেও ফেললেন।
কিন্তু সে বয়সে বরুণ ভালোবাসার কিছুই বোঝে না। পরে তাই যখন শ্রদ্ধা জিজ্ঞেস করেছিলেন, বরুণ শ্রদ্ধাকে ভালোবাসেন কি না, বরুণ বলেছিলেন-‘না’। আর বলেই এক দৌড়ে শ্রদ্ধার সামনে থেকে চলে গিয়েছিলেন লাজুক বরুণ।
২০১৩ সালে মুক্তি পাওয়া ‘এবিসিডি’-তে প্রভুদেবার নাচে জমেছিল দর্শক। আগামী ছবি ‘এবিসিডি টু’-র জন্য শ্রদ্ধা-বরুণ নাচের প্রশিক্ষণ ডান্স মাস্টার প্রভুদেবার থেকেই নিয়েছেন। আশা করা যাচ্ছে এখানেও জমে উঠবে দুই তারকার রসায়ন।
এলএ