রাজবাড়ীতে বজ্রপাতে ৯ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ১০:০৫ পিএম, ১৩ মে ২০২৬

রাজবাড়ী সদর উপজেলায় বজ্রপাতে বন্যা (৩০) নামে নয় মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার খানখানাপুর শেখপাড়া নিজ বাড়ির উঠানে বজ্রপাতে তার মৃত্যু হয়।

গৃহবধূ বন্যা শেখপাড়া গ্রামের নুরুল হকের স্ত্রী।

স্থানীয়রা জানান, বিকেলে বজ্রসহ বৃষ্টির সময় বাড়ির উঠানে থাকা লাকড়ি (খড়ি) সরাতে যান বন্যা। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

রুবেলুর রহমান/কেএইচকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।