মানহানি মামলা করছেন কারিনা


প্রকাশিত: ১২:০৩ পিএম, ১২ মে ২০১৫

দ্রুত সময়ে ওজন হ্রাসের জন্য ঔষধ নিচ্ছেন নবাব পত্নী বলিউড কুইন কারিনা কাপুর। সম্প্রতি একটি ঔষধ কোম্পানির বরাত দিয়ে ভারতের শীর্ষ স্থানীয় দৈনিক ‘হিন্দুস্তান টাইমস’ খবরটি প্রকাশ করে।

এমন খবরে বেজায় চটেছেন বেবো। এমন মিথ্যা সংবাদের প্রতিবাদ স্বরূপ আইনের আশ্রয় নিয়েছেন কারিনা কাপুর। ব্যাক্তিগত আইনজীবিকে এ বিষয়ে সকল প্রকার ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন কারিনা।

জানা গেছে, অভিযুক্ত ঔষধ কোম্পানির বিরুদ্ধে ২০ কোটি টাকার মানহানি মামলা করতে পারেন কারিনা।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।