বাবাকে নিয়ে হাবিব ওয়াহিদ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬:৩১ এএম, ১৪ মে ২০১৫

বেসরকারী টিভি চ্যানেল বাংলাভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘আমার আমি’। আসছে ১৬ মে, শনিবারের পর্বটিতে বাবা ফেরদৌস ওয়াহিদকে সঙ্গে নিয়ে হাজির হচ্ছেন হালের মিউজিক ক্রেজ হাবিব ওয়াহিদ

অনুষ্ঠানে তারা কথা বলেছেন সঙ্গীতের বিভিন্ন বিষয় নিয়ে। এছাড়া আরও বলেছেন ব্যাক্তিজীবনের গল্পসহ নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনার কথা।   

লাক্স সুন্দরী রূমানা মালিক মুনমুনের উপস্থাপনায় ‘আমার আমি’র এই পর্বটি বাংলাভিশনে প্রচার হবে শনিবার রাত ৯টা ৫ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাজ্জাদ হুসাইন।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।