নাটোরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৮:১৯ এএম, ১৪ মে ২০২৬

নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলস্টেশনের দক্ষিণাংশে বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (১৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঈশ্বরদী-আব্দুলপুর-রাজশাহী রুটে চলাচলরত আপ লাইনের বনলতা এক্সপ্রেস পোকন্দা রেল কলোনি এলাকা অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ২৯ বছর বয়সি ওই যুবক রেললাইন পার হওয়ার সময় দ্রুতগতির ট্রেনের ধাক্কায় মারাত্মকভাবে আহত হন। মাথায় গুরুতর আঘাত লাগায় অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং বিষয়টি ঈশ্বরদী রেলওয়ে থানাকে জানানো হয়।

ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি জিয়াউর রহমান জানান, রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এখনো পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা যায়নি।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার (১৪ মে) পিবিআই ও সিআইডির সহযোগিতায় মরদেহের পরিচয় শনাক্তের উদ্যোগ নেওয়া হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

রেজাউল করিম রেজা/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।