মাছরাঙায় বিশাল রূপালি পর্দা
মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে সুপারমম নিবেদিত এ সপ্তাহের টেলিছবি ‘বিশাল রূপালি পর্দা’। এটি রচনা ও পরিচালনা করেছেন গৌতম কৈরী।
এখানে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, মৌসুমী নাগ, নওশাবা প্রমূখ।
টেলিছবিটির গল্পে দেখা যাবে গ্রামের একমাত্র সিনেমা হল ‘ঝলক’ ভেঙে মার্কেট করা হবে। খবরটা শুনে মন ভারাক্রান্ত হয় মোবারক হোসেনের। সিনেমা আর সিনেমা হল নিয়ে তার ছিল ব্যাপক আগ্রহ। আর এই সিনেমাকে ঘিরে রয়েছে তার অনেক স্মৃতি। সেগুলোই মনের পর্দায় ভেসে ওঠে তখন।
ব্যতিক্রমী এই গল্পের টেলিফিল্মটি প্রচার হবে ১৪ মে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে।
এলএ/আরআইপি