বলিউডকে বিদায় জানাবেন আনুশকা শর্মা!
যেকোনো মুহূর্তে ফিল্ম জগতকে বিদায় জানাতে পারেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। এমন ইঙ্গিতই দিলেন ক্রিকেটার বিরাট কোহলির প্রেমিকা।
চলতি বছরটা তার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এনএইচ ১০ ও বম্বে ভেলভেট-এ তার অভিনয় প্রশংসা আদায় করে নিয়েছে। এই সাফল্য আর প্রশংসার মাঝেই আনুশকাই ইঙ্গিত দিলেন, যে কোনও মুহূর্তে সিনে ইন্ডাস্ট্রি ছেড়ে দিতে পারেন তিনি।
একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে আনুশকা বলেছেন, কোনও কিছুতে দীর্ঘদিন থাকাটা তার আসে না। তিনি বলেছেন, আমি আগামী বছরেই ফিল্ম ছেড়ে দিতে পারি। পরিবার ছাড়া কোনও কিছুতেই জড়িয়ে পড়ি না আমি। এখন কাজের সঙ্গে যুক্ত কারণ আমি তা উপভোগ করছি। কাজ করতে ভালো লাগলে চালিয়ে যাব। কিন্তু তা না হলে আর কাজ করব না।
এসআরজে