৯০টি প্রেক্ষাগৃহে আজ থেকে ববির অ্যাকশন জেসমিন


প্রকাশিত: ০৭:১১ পিএম, ১৪ মে ২০১৫

ববি-ভক্তদের অপেক্ষা এবার ফুরলো। ববি অভিনীত বহুল আলোচিত এবং প্রতীক্ষিত ‘অ্যাকশন জেসমিন’ চলচ্চিত্রটি সারা দেশের ৯০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আজ শুক্রবার।

ছবিটিতে ববির সঙ্গে আছেন চিত্রনায়ক সাইমন সাদিক। পরিচালক ইফতেখার চৌধুরী। 

অ্যাকশন জেসমিন ছবির শুটিং শুরু হয় ২০১৩ সালের ১৮ ডিসেম্বর। এতে  সাইমন ও ববি ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, মিজু আহমেদ, কাবিলা প্রমুখ। 

ইতোমধ্যেই ছবির ‘পান-জর্দা-চমন’ শিরোনামের একটি আইটেম গান অনলাইনে প্রকাশ হওয়ার পরে ব্যপক সাড়া পড়ে যায়। এ গানটির কথা লিখেছেন সুদীপ কুমার দীপ ও কণ্ঠ দিয়েছেন স্বীকৃতি। গানটির সুর, সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন।

খোঁজ-দ্য সার্চ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন ববি। এরপর একে একে তার দেহরক্ষী, ফুল অ্যান্ড ফাইনাল ও ইঞ্চি ইঞ্চি প্রেম, রাজত্ব, স্বপ্নছোঁয়া-র মতো ব্যবসা সফল ছবি মুক্তি পায়।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।