মোশাররফ-নওশিন জুটি বাঁধছেন `মনপাখি` ছবিতে
রাকিবুল আলম রাকিব পরিচালিত ‘মনপাখি’ ছবিতে কাজ করতে যাচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ নওশিন ও মোশাররফ করিম। এ ছাড়া আরও অভিনয় করবেন রাবিনা বৃষ্টি, রুমাই নোভিয়া ও সিদ্দিক।
ভিন্নধরনের এ ছবিতে নারীর অবমূল্যায়ন ও গরীবের ওপর নিগ্রহের চিত্র তুলে ধরা হবে বলে জানান পরিচালক।
মোশাররফ করিম ও নওশিনের সুখের সংসারে ঝামেলা হয়ে প্রবেশ করবে রাবিনা বৃষ্টি। সে ভালোবাসবে মোশাররফ করিমকে। অপরদিকে চিত্রনায়িকা চরিত্রে দেখা যাবে রুমাই নোভিয়াকে। যে পরিচালক সিদ্দিকের প্রেমে পড়বে।
মোশাররফ করিমের দরিদ্রতার প্রতি মানুষের অবহেলা ও চিত্রনায়িকা রুমাই নোভিয়াকে অবমূল্যায়নসহ নানা বিষয় তুলে ধরা হবে ছবিটিতে। আগামী ঈদুল ফিতরের পর ছবিটির কাজ শুরু করবেন বলে জানিয়েছেন পরিচালক।
এসআরজে