২২জন শিল্পীর জন্য খোঁজ-দ্য সার্চে অনন্ত!
এবার `খোঁজ-দ্য সার্চ` অভিযান চলবে ২২জন শিল্পীর জন্য। আলোচিত তারকা অনন্ত জলিল তার প্রযোজিত-পরিচালিত পরবর্তী ছবির বিভিন্ন চরিত্রে অভিনয়ের জন্য খুঁজছেন এই ২২ শিল্পীকে।
গতকাল সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারা হোটেলে এই ঘোষণা দেন আলোচিত চলচ্চিত্র তারকা অনন্ত জলিল। ট্যালেন্ট হান্ট নামের আয়োজনে অনন্তকে সহযোগিতা করছে টেলিকম কোম্পানি রবি। রবির গ্রাহকরা সেলফোনে এসএমএস-এর মাধ্যমে এই প্রোগ্রামে অংশ নিতে পারবেন। আগামীকাল থেকে এই রেজিস্ট্রেশন শুরু হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অনন্ত, তার স্ত্রী বর্ষা এবং রবি’র উর্দ্ধতন কর্মকর্তা আদিল হোসেন নোবেল। অনুষ্ঠান উপস্থাপনা করেন তানিয়া হোসেন।
এসআরজে