ফিল্ম ক্যাসলের আন্তর্জাতিক যাত্রা শুরু


প্রকাশিত: ০৬:৪০ এএম, ২৯ মে ২০১৫

দেশের সীমানা পেড়িয়ে এবার আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা শুরু করেছে অ্যানিমেশন ও ফিচার ফিল্ম এবং ভিডিও গেমস তৈরির দেশিয় প্রতিষ্ঠান ফিল্ম ক্যাসল। সম্প্রতি প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী তাদের কাজের বিস্তৃতির উদ্দেশ্যে জয়েন্ট স্টক কোম্পানীজ এন্ড ফার্মস হতে ‘ফিল্ম ক্যাসল ওয়ার্ল্ডওয়াইড লিমিটেড’ নামে ‘ইনকর্পোরেশেন সার্টিফিকেট’ গ্রহণ করেছে। আর এর মধ্য দিয়ে কোম্পানিটির আন্তর্জাতিক যাত্রা শুরু হলো।

সম্প্রতি রাজধানীর এলিফ্যান্ট রোডস্থ কার্যালয়ে কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন মোস্তফা এবং কার্যনির্বাহী পরিচালক খায়রুল বাসার নয়ন এর হাতে এই সার্টিফিকেট প্রদান করেন কোম্পানীর আইনজীবী এ্যাডভোকেট মাসুদুর রহমান রন্টু। বর্তমানে ফিল্ম ক্যাসল ওয়ার্ল্ডওয়াইড লিমিটেড ফিল্ম, কমিউনিকেশন্স, ইভেন্ট এবং আইটি সেক্টর নিয়ে কাজ করছে।

উল্লেখ্য, ২০১২ সালে প্রতিষ্ঠিত হয় ফিল্ম ক্যাসল। এখন পর্যন্ত  ফিল্ম ক্যাসল এর ব্যানারে সরকারি এবং বেসরকারি সংস্থার তথ্যচিত্র, কর্পোরেট অডিও ভিজ্যুয়াল, টুডি এবং থ্রিডি অ্যানিমেশন, মিউজিক ভিডিও এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মান হয়েছে।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।