দুই বছর পর লিজার নতুন গানের মিউজিক ভিডিও
প্রায় ২ বছর পর নতুন গানের মিউজিক ভিডিও নিয়ে হাজির হয়েছেন ক্লোজ আপওয়ান তারকা খ্যাত গায়িকা লিজা। গতকাল মঙ্গলবার (১ আগস্ট) সন্ধা ৭টায় জিসান মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে ‘মন বড় অবুঝ’ শিরোনামে গানের ভিডিওটি।
‘মন বড় অবুঝ কেন হায়, যে আমার নয় মন তাকে চায়/ রাত শেষে ভাঙ্গে যত ভুল, এই মনটা একা কেঁদে যায়/ ভালোবাসি ভালোবাসি কেন সে বোঝে না- এই শিরোনামের গানটি লিখেছেন জিয়াউদ্দিন আলম। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন রেজয়ান শেখ।
গেল বছর রোজা ঈদ উপলক্ষে লিজা ও নদীর গাওয়া প্রথম ডুয়েট অ্যালবাম ‘চাঁদমুখ’ প্রকাশ পায় জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে। সেই অ্যালবামেরই গান ‘মন বড় অবুঝ’। অডিও গানের সাড়া পাওয়ার অনুপ্রেরণায় এবার নির্মিত হলো গানটির মিউজিক ভিডিও। এটি পরিচালনা ও সম্পাদনা করেছেন খান মাহি। মডেল হয়েছেন শিল্পী নিজেই।
ভিডিওটি নিয়ে লিজা বলেন, ‘মন বড় অবুঝ’ গানের কথা আসাধার লিখেছেন জিয়াউদ্দিন আলম এবং খুব মধুর সুর করেছেন রেজয়ান শেখ। গতকাল রাতে গানটির মিউজিক ভিডিও প্রকাশ করেছি। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।’
তিনি বলেন, ‘এছাড়াও ‘চাঁদমুখ’ অ্যালবামের ‘সুরে আঁকা’ শিরোনামে লিরিকাল ভিডিও আকারে প্রকাশিত হয়েছে। গানটির ভিডিও শ্রোতারা খুবই পছন্দ করেছেন।
গানটির ভিডিও লিংক :
এলএ