মামলা নিয়ে যা বললেন হ্যাপি


প্রকাশিত: ১০:১৮ এএম, ১৫ জুন ২০১৫

হ্যাপি-রুবেলের সম্পর্ক কে না জানে? তাদের সম্পর্ক নিয়েও যেন বিতর্কের শেষ নেই। আজ একদিকে তো কাল অন্যদিকে মোড় নিচ্ছে এ দুই তারকার সম্পর্কের বৈরীতা। বৈরী সম্পর্ক নিয়ে মামলা-জিডিও করা হয়।

তাদের সম্পর্ক শেষ পর্যন্ত আদালত গিয়ে গড়ায়। তবে এ নিয়ে হ্যাপি সাবেক প্রেমিক ক্রিকেটার রুবেলের বিরুদ্ধে একবার মামলা চালাবেন বলে ঘোষণা দেন তো পরক্ষণে আবার মামলা চালাবেন না বলে ঘোষণা দেন।

সর্বশেষ আবারো তিনি মামলা না লড়ার ঘোষণা দিয়েছেন। সোমবার দুপুরে দেয়া ফেসবুক স্ট্যাটাসে এ ঘোষণা দেন হ্যাপি। জাগো নিউজের পাঠকদের উদ্দেশে স্ট্যাটাসটি তুলে ধরা হলো...

‘আমি যদি মামলা আবারো চালাতে চাই তাহলে ২০ তারিখের মধ্যে হাইকোর্টে আপিল করতে হবে। কিন্তু আমি করব না। কী হয়েছে না হয়নি আল্লাহ একমাত্র জানেন। তাই আমাকে কে কী বললো এটা নিয়ে ভাবছি না। কারণ আমি চাই রুবেল ভালো থাকুক। আমাদের রাগ আর জেদের বশে অনেক কিছুই হয়ে গেছে, আমি চাই না এই মামলা ঝামেলা আর সামনের দিকে এগিয়ে নিতে।

ফাইনালি মামলাতে সুষ্ঠু বিচার হতো কি হতো না এটা অনেক পরের বিষয়, কিন্তু আমি চাইলে মামলা ঝুলিয়ে রেখে রুবেলকে মানসিক চাপে রাখতে পারতাম, কিন্তু আমি সেটা চাইনা। আমি মন থেকে চাই রুবেল সত্যিই অনেক অনেক ভালো থাকুক। রুবেলের ওপর আমার কোনো রাগ নেই। যা হয়েছে তা বোধহয় আমার নসিবে ছিল। আল্লাহ না চাইলে কিছুই হয় না, আমি এটা বিশ্বাস করি। জোর করে তো আর ভালোবাসা হয়না! আমি বোকা তাই অামার সাথে অভিনয়টা ঠিক বুঝতে পারিনি। আসলে সব দোষ আমারই।

আমি আবারো বলছি রুবেল, ২০ তারিখের পর যেকোনো সময়ে তুমি আমার নামে মানহানির মামলা বা যেকোনো মামলা করতে পারো। আমার তাতে কোনো সমস্যা নেই বরং খুশি হবো। আমি চাই আমার জীবনটা তুমি পরিপূর্ণভাবে শেষ করে দাও। যেটুকু বাকি আছে এটা থাকা বা না থাকা সমান কথা। তবুও তোমার জন্য অনেক দোয়া করি।’ (সামান্য পরিমার্জিত)

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।