পরীমনি ছাড়া সবার চেহারাই সার্জারি করা : তমা মির্জা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০১ পিএম, ১৬ মে ২০২৬
পরীমনি ছাড়া সবার চেহারাই সার্জারি করা : তমা মির্জা

বর্তমান সময়ের বিনোদন অঙ্গনে সৌন্দর্যচর্চা, কসমেটিক ট্রিটমেন্ট ও অ্যাস্থেটিক পদ্ধতির ব্যবহার নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন অভিনেত্রী তমা মির্জা। সম্প্রতি একটি টেলিভিশন শোতে অংশ নিয়ে তিনি এ বিষয়ে নিজের মতামত তুলে ধরেন।

অনুষ্ঠানে কথা বলতে গিয়ে তমা মির্জা দাবি করেন, বর্তমানে যেসব অভিনেত্রীদের সিনেমা মুক্তি পাচ্ছে, তাদের অধিকাংশই কোনো না কোনো অ্যাস্থেটিক ট্রিটমেন্টের মধ্য দিয়ে গেছেন। তবে এ ক্ষেত্রে তিনি অভিনেত্রী পরীমনিকে ব্যতিক্রম হিসেবে উল্লেখ করেন।

তমা বলেন, ‘এখন যাদের মুভি রিলিজ হচ্ছে, তারা অধিকাংশই অ্যাস্থেটিক করে। একমাত্র পরীমনি ছাড়া সবার চেহারাই সার্জারি করা। ও একদম রিয়েল বিউটি।’

নিজের পরিবর্তন নিয়েও অকপটে কথা বলেন এই অভিনেত্রী। তার ভাষায়, ‘পনেরো বছর আগের আমি আর এখনকার আমির মধ্যে পরিবর্তন তো থাকবেই। বয়সের সঙ্গে পরিবর্তন আলাদা বিষয়, কিন্তু কিছু জিনিস বোঝাই যায় পরিবর্তন করা হয়েছে।’

তবে এসব ট্রিটমেন্টকে নেতিবাচকভাবে দেখেন না বলেও জানান তমা মির্জা। তিনি বলেন, ‘আমি মোটেও এর বিপক্ষে নই। আমার খারাপ লাগে তখনই, যখন কেউ বিভিন্ন পদ্ধতির সাহায্য নিয়েও সেটা অস্বীকার করে।’

এ সময় তিনি আরও বলেন, শুধু নারীরাই নন, বর্তমানে পুরুষরাও বিভিন্ন সৌন্দর্যবর্ধক ট্রিটমেন্টে আগ্রহী হয়ে উঠছেন। চুল-দাড়ির পরিচর্যা, বোটক্স কিংবা মুখের দাগ দূর করার মতো বিষয়গুলো এখন বেশ সাধারণ হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

 

এমআই/এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।