ফেসবুক নিয়ে চিন্তিত সালমা
সাত বছর বয়সী কন্যাকে ফেসবুক ব্যবহার করতে দিবেন কিনা তা নিয়ে চিন্তিত হলিউড অভিনেত্রী সালমা হায়েক। চিন্তিত হলেও মেয়েকে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো ব্যবহার করতে দেওয়ার পক্ষে তিনি।
তিনি বলেন, ‘ইন্টারনেটের মাধ্যমে এখন নতুন এক পৃথিবীর সূচনা হয়েছে। আমি নিজে যতটা সম্ভব সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো থেকে দূরে থাকি। কিন্তু আমি এখনই আমার মেয়েকে সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহারের সুযোগ দিতে মানসিক চাপ অনুভব করছি। এর মাধ্যমে আমার মেয়ে দ্রুত বড় ও পরিপক্ব হয়ে উঠবে।’
উল্লেখ্য, সালমা হায়েক মেক্সিকান-আমেরিকান চলচ্চিত্র অভিনেত্রী। টেলেনোভেলা টেরেসা নামক মেক্সিকান চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে শুরু হয়েছিল তার ক্যারিয়ার।
এএ