রণবীরের ঘরে ক্যাটরিনা
বলিউডের আলোচিত জুটি রণবীর কাপুর আর ক্যাটরিনা কাইফের প্রকাশ্যে প্রেম চলছিলো অনেকদিন ধরেই। শুধু প্রেমই নয় বিয়েও করবেন এমন খবরও জানিয়েছিলেন দুজন পারিবারিকভাবে। তবে বিয়ের আগেই যে কাপুর পরিবারে যাওয়া আসা চলছে বলিউড কুইন ক্যাটরিনার সে খবরটা জানা ছিলোনা কারো।
গত রবিবার পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে ক্যাটরিনার এই গোপন অভিসার। ইন্ডিয়া টুডের বরাত দিয়ে জানা যায় রবিবার সন্ধ্যায় রণবীরের কাপুরের মুম্বাইয়ের বাসা থেকে বের হতে দেখা যায় ক্যাটরিনা কাইফকে। এ সময় ক্যাটরিনার সাথে ছিলেন রণবীরের বন্ধু ও বলিউডের পরিচালক অয়ন মুখার্জী। এর আগেও রণবীর, ক্যাট ও অয়নকে একসাথে দেখা গিয়েছে, তবে গতকাল ঠিক কি কারনে রণবীরের বাসায় আগমন ঘটেছিলো তা জানা যায়নি।
উল্লেখ্য `আজব প্রেম কি গজব কাহিনী` দিয়ে এ জুটি প্রথমবার পর্দায় জুটি বাধেন, তবে অনুরাগ বসুর `জাজ্ঞা জাসুস` চলচ্চিত্রে আবারও জুটিবদ্ধ হতে দেখা যাবে এই লাভবার্ড কে।
আরএএইচ/আরআই