নতুন মিউজিক ভিডিও নিয়ে হাবিব (ভিডিও)


প্রকাশিত: ১২:৪২ পিএম, ১৫ জুন ২০১৫

সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নতুন মিউজিক নিয়ে আসার ঘোষণা দিয়েছেন হালের মিউজিক সুপারস্টার হাবিব ওয়াহিদ। তবে কখন আসবে সেই ভিডিও সে বিষয়ে কিছু বলেননি। ধারণা করা হচ্ছে, আসছে ঈদেই শ্রোতাদের জন্য ভিডিওটি উপহার দিতে পারেন তিনি।

হাবিব তার স্ট্যাটাসে তার ভক্ত অনুরাগীদের উদ্দেশ্যে বলেন, ‌‌‘পরবর্তী মিউজিক ভিডিওর জন্য আপনারা প্রস্তুত তো?’

এদিকে গেল মাসেই সঙ্গীতার ব্যানারে `হারিয়ে ফেলা ভালোবাসা` শিরোনামে একটি মিউজিক ভিডিও প্রকাশ পায় হাবিবের। বেশ ছন্দবদ্ধ সেই গানটির কথা লিখেছিলেন গুঞ্জন রহমান। গানটির সুর ও সঙ্গীত আয়োজনে ছিলেন হাবিব ওয়াহিদ নিজেই। তানিম রহমান অংশুর নির্দেশনায় ভিডিওতে হাবিবের সঙ্গে মডেল হয়েছিলেন পিয়া বিপাশা। ভিন্ন আঙ্গিকে আবির্ভুত হলেও প্রত্যাশা অনুযায়ী ভক্তদের মন ভেজাতে সক্ষম হয়নি গানটি।

তাই হিাবিবের ঘোষণার পর থেকেই আপকিামিং এই নতুন ভিডিও নিয়ে ভক্তদের মাঝে নতুন করে উত্তেজনা কাজ করছে। তারা ফেসবুতেক মন্তব্য করে জানতে চাইছেন সেই ভিডিও সম্পর্কে।

এসব দেখেশুনে বুঝাই যাচ্ছে, প্রিয় শিল্পীর নতুন গান ও তার মিউজিক ভিডিও লুফে নিতে প্রস্তুত হাবিবের ভক্তরা। এবার দেখার পালা শ্রোতাদের প্রত্যশা পূরণে দেশসেরা মেলোডি সঙ্গীত পরিচালক হাবিব নিজে কতোটা প্রস্তুতি নিয়েছেন।

দেখুন পিয়া বিপাশার সাথে হাবিবের ভিডিওটি :



আরএএইচ/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।