ধর্ষণের দায়ে বলিউডে গ্রেফতার ফারুকি
দিল্লীতে এক মার্কিন নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সেই অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলিউড নির্মাতা মাহমুদ ফারুকিকে। ২০১০ সালে মুক্তি পাওয়া ‘পিপলি লাইভ’ সিনেমাটির সহনির্মাতা ছিলেন এই ফারুকি।
দিল্লী পুলিশের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, মাহমুদ ফারুকি চলতি বছরের ২৮ মার্চ ৩৫ বছর বয়সী মার্কিন এক নারীকে ধর্ষণ করেন। কিন্তু এ বিষয়ে নিউ ফ্রেন্ডস কলোনি পুলিশের কাছে খবর আসে গত ১৯ জুন। সে প্রেক্ষিতে তল্লাশি চালিয়ে ফারুকিকে গ্রেফতার করা হয়।
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তারকৃত মাহমুদ ফারুকিকে সাকেত আদালতে নেয়া হয়। সেখানে আদালত তাকে ৬ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দিয়েছেন।
বর্তমানে মার্কিন ঐ নাগরিক কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী অর্জনের জন্য পড়াশোনা করছেন। গবেষণামূলক কাজের জন্য ভারতে আসলে তার সঙ্গে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে।
তবে স্বামীর এই অপরাধ মানতে নারাজ ফারুকির স্ত্রী আনুশা রিজভি। তিনি মনে করছেন তার স্বামী কে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।
এলএ/পিআর