কারিনার কফিন দেখেই কান্নায় ভেঙে পড়লেন বাবা কায়সার হামিদ
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মরদেহ দেশে পৌঁছেছে। রোববার (১৭ মে) বিকেলে তার মরদেহবাহী ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
মরদেহ গ্রহণের পর বিমানবন্দর থেকে বিকেল ৫টা ২৬ মিনিটে বাসার উদ্দেশে রওনা দেন তার বাবা কায়সার হামিদ। এ সময় মেয়ের কফিন দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন। শোকে মুহ্যমান হয়ে পড়েন পরিবারের অন্যান্য সদস্য ও আত্মীয়রাও।
এর আগে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কারিনা কায়সার। লিভারজনিত জটিলতায় দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন এবং উন্নত চিকিৎসার জন্য সেখানে নেওয়া হয়েছিল।
পরিবার সূত্রে জানা গেছে, মরদেহ দেশে আনার পর প্রথম জানাজা বনানী ডিওএইচএস এলাকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে বিভিন্ন স্থানে জানাজা শেষে তাকে মুন্সিগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
কারিনা কায়সার সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট নির্মাণের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। পরে অভিনয় ও চিত্রনাট্য লেখাতেও যুক্ত ছিলেন তিনি।
এমআই/এলআইএ