তামিলে শ্রীদেবীকে নিয়ে তোলপাড়! (ভিডিও)


প্রকাশিত: ১০:৫৪ এএম, ২৩ জুন ২০১৫

প্রায় বিশ বছর পর আবারো তামিল ছবিতে অভিনয় করলেন এক সময়ের বলিউড ডিভা শ্রীদেবী। ‘পুলি’ নামের সেই ছবিটির টিজার মুক্তি পেয়েছে সম্প্রতি। আর এ নিয়েই তামিলজুড়ে চলছে উম্মাদনা। মুক্তির মাত্র দু`দিন না যেতেই ভিডিওটি দেখা হয়েছে সাড়ে একুশ লক্ষ বার।  

ছবিটিতে ৫১ বছরের এই অভিনেত্রীকে দেখা যাবে ক্ষমতাধর এক রানির ভূমিকায়। এখানে তার বিপরীতে অভিনয় করছেন তামিল অভিনেতা বিজয়। চিম্বু দেবেন পরিচালিত অ্যাকশন-অ্যাডভেঞ্চার ছবি ‘পুলি’র প্রযোজক শিবু থামিনস।

‘পুলি’-র কাহিনি অনেকটা রাসেল ক্রো-র ২০০০ সালের ছবি ‘গ্ল্যাডিয়েটর’-এর মতো। এই ছবিতে শ্রীদেবী এক ক্ষমতাশালী দলনেত্রীর ভূমিকায় অভিনয় করেছেন। ‘পুলি’-তে শ্রীদেবী-বিজয় ছাড়াও রয়েছেন সুদীপ, শ্রুতি হাসান, হনসিকা মোতওয়ানি। এই বছরের শেষের দিকে ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এলএ/আরআইপি/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।