বদলে যাচ্ছে জেমস বন্ড!


প্রকাশিত: ১১:৩০ এএম, ২৩ জুন ২০১৫

হলিউডের জনপ্রিয় `জেমস বন্ড` সিরিজে কেন্দ্রীয় চরিত্রে টানা কাজ করে গিয়েছেন ড্যানিয়েল ক্রেগ। তবে এবার বুঝি তার দিন ফুরোতে চললো। শোনা যাচ্ছে বন্ড চরিত্রের জন্য নতুন তারকা বাছাইয়ের কথা।  

নভেম্বরে মুক্তি পেতে যাওয়া বন্ড সিরিজের ‘স্পেকট্রা’ পর্বটিই হতে যাচ্ছে ড্যানিয়েল ক্রেগের বন্ড সিরিজের শেষ ছবি। তাই গুঞ্জন উঠেছে কে হবেন পরবর্তী বন্ড তারকা? আর সেই গুঞ্জনে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে আরেক হলিউড তারকা ডেমিয়ান লিউসের নাম।

এই গুঞ্জন যে অনেকটা সত্যি তা বোঝা গেল লন্ডনের প্রকাশনা সংস্থা উইলিয়াম হিলস-এর মুখপাত্র রুপার্ট এডামস-এর কথায়। রূপার্ট বলেন, ‘বন্ড তারকা হিসেবে ডেমিয়ান লিউসের নাম আসবে কিনা তা হয়ত এখনই বলা যাবে না। তবে নভেম্বরে মুক্তি পেতে যাওয়া বন্ড সিরিজের ‘স্পেকট্রা’ পর্বটিই যে ড্যানিয়েল ক্রেগের শেষ ছবি তা বলা যায়।’

উল্লেখ্য, ডেমিয়ান লিউস ‘উলফ হল’, ‘ডেজার্ট অব কুইন’, ‘বিলিয়নস’ এ অভিনয় করে বন্ড তারকা হবার যোগ্যতা প্রমাণ করেছেন বলেন সংশ্লিষ্টরা মনে করছেন।

আরএএইচ/এলএ/পিআর/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।