লতাকে টপকে বলিউডের সেরা গায়িকা আশা


প্রকাশিত: ০৯:৩৭ এএম, ২৬ জুন ২০১৫

নিজের বড় বোন লতা মঙ্গেশকরকে টপকে বলিউডের সর্বকালের সেরা কণ্ঠশিল্পীর তকমা নিজের নামে লাগিয়ে নিলেন আশা ভোঁসলে। যুক্তরাজ্যভিত্তিক পত্রিকা ইস্টার্ন আই সেরা ২০ কণ্ঠশিল্পীর তালিকায় ৮৫ বছর বয়সী এই গায়িকাকে সর্বচ্চস্থানে রেখেছে।

গানের সংখ্যা, সম্মাননা, আন্তর্জাতিক প্রভাব, বৈচিত্র, ভক্তসংখ্যা এবং সংগীতাঙ্গনে জনপ্রিয়তার ওপর ভিত্তি করে তালিকাটি তৈরি করা হয়। অবশ্য খবরটি জেনে আশা নিজেই চমকে গেছেন।

তিনি বলেন, ভেবেছিলাম সেরা তকমাটা বক্সার মুহাম্মদ আলির জন্যই ছিল। ইস্টার্ন আই এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতোদিন ধরে আমাকে সহ্য করে যাওয়ার জন্য।

সেরা কণ্ঠশিল্পীদের তালিকায় প্রয়াত মোহাম্মদ রফি তৃতীয় আর কিশোর কুমার হয়েছেন চতুর্থ। শীর্ষ ২০ জনের মধ্যে আরো আছেন মুকেশ (৫), শ্রেয়া ঘোষাল (৭), গীতা দত্ত (১০), সনু নিগাম (১৪), কুমার শানু (১৭) এবং কবিতা কৃষ্ণমূর্তি (১৯)।

ইস্টার্ন আই পত্রিকার বিনোদন সম্পাদক আসজাদ নাজির বলেন, তালিকার শীর্ষস্থানটা নিঃসন্দেহে আশা ভোঁসলের প্রাপ্য। প্রচুর গান গাওয়ার পাশাপাশি তার কাজের সবচেয়ে বড় দিক হলো বৈচিত্র। আট দশক ধরে একের পর এক রেকর্ড ভেঙে অবিশ্বাস্য ক্যারিয়ার গড়েছেন তিনি।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।