কঙ্গনাকে তিরস্কার!
বলিউডের `কুইন` খ্যাত তারকা কঙ্গনা রানাওয়াতের বেশ ভালোই দিনকাল যাচ্ছিলো। সম্প্রতি মুক্তি পাওয়া `তানু ওয়েডস মানু রিটার্ন` মুক্তির পর পেয়েছেন দর্শক সমালোচকদের অকুন্ঠ ভালোবাসা। তাই যশ রাজ ফিল্মের পরবর্তী ছবি সুলতানেও কাজ করার আহবান জানান কর্তৃপক্ষ।
কিন্তু বিপত্তিটা বাধে সেখানেই। শিডিউল না মেলায় সে ছবির প্রস্তাব ফিরিয়ে দেন কঙ্গনা। এবং এ বিষয়ে প্রকাশ্যে কথা বলায় বেজায় চটেছেন যশ রাজ ফিল্মের ম্যানেজার আদিত্য চোপড়া। কঙ্গনাকে এরইমধ্যে তিনি ডেকে পাঠিয়েছেন। আর প্রকাশ্যে এমন মন্তব্য করায় তিরস্কারও করেছেন।
উল্লেখ্য, জানা যায় কেতন মেহতার ‘রানী লক্ষ্মী বাই’ ছবির কাজের জন্যই ফিরিয়ে দিয়েছিলেন সুলতান ছবিতে কাজ করার অফার।
আরএএইচ/এলএ