গণ প্রতিবাদের সাইরেন (ভিডিও)


প্রকাশিত: ০৯:০৮ এএম, ২৭ জুন ২০১৫

‘দেখিনি বুঝিনি শুনিনি’ এমন ধারার ভেতরই আটকে আছি আমরা। আটকে আছে বোধ। চোখের সামনে ঘটে যাচ্ছে নানা অঘটন অথচ কেউ প্রতিবাদ করছে না। এই প্রতিবাদহীনতাকে প্রতিবাদ করেই লাস্টবেঞ্চ প্রোডাকশনের উদ্যোগে নির্মাণ হয়েছে শর্টফিল্ম ‘সাইরেন’।

এই শর্টফিল্মটির দৈর্ঘ্য ৫ মিনিট ৩০ সেকেন্ড। রচনা ও পরিচালনা করেছেন আবদুল্লাহ মাহফুজ অভি। সিনেমাটোগ্রাফিতে ছিলেন সোহান ফেরদৌস। এই স্বল্পদৈর্ঘ্য সিনেমায় দেখানোর চেষ্টা করা হয়েছে প্রতিবাদহীনতার সংস্কৃতি এবং এ থেকে উত্তরণের জন্য গণ প্রতিরোধ।

লাস্টবেঞ্চ টিম জানিয়েছে, ‘চোখের সামনে একের পর এক ঘটে যাচ্ছে নারী নির্যাতনের ঘটনা। এমনকি শিশুরাও বাদ যাচ্ছে না। নিরাপত্তাহীনতার একটি ভীতিকর পরিবেশ বিরাজ করছে। এই পরিস্থিতিকে উপলব্ধি করেই এই শর্টফিল্মটি নির্মাণের উদ্যোগ নিয়েছি আমরা।’

সাইরেন সম্পর্কে এর নির্মাতা আবদুল্লাহ মাহফুজ অভি বলেন, ‘আমাদের এখানে শর্ট ফিল্মগুলো তৈরি করে বেশিরভাগ ক্ষেত্রে ইনডিপেন্ডেট ফিল্মমেকাররা। তাদের চিন্তা গল্পগুলোকে তুলে ধরার চেষ্টা করেন। আমরাও তাই করেছি। যথারীতি অসংখ্য সীমাবদ্ধতা, ঝঞ্জাটের মুখোমুখি হয়েছি। যা এর নির্মাণ গন্ডির বাইরের জগত থেকে ওভাবে ঠিক ফিল করা যায় না। তারপরও আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব মূল মেসেজটিকে ফুটিয়ে তোলার জন্য।’

তিনি আরো বলেন, ‘একটি কথা এখানে বলা জরুরি এ ফিল্মে চোখ ধাঁধানো সেট নাই, চাকচিক্যময় জৌলস নেই, উত্তর আধুনিক শিল্প নেই। এখানে যা আছে সেটা হলো অসহ্য নিরবতার গল্প আর রুঢ় বাস্তবতা। আমরা অভিনয় আর বাস্তবটাকে আলাদা করিনি। আমরা চেষ্টা করেছি বাস্তবতাকে তার রুপে দেখানোর জন্য।’

সাইরেন দেখতে পাবেন ইউটিউবে। গুগলেও বাংলায় ‘সাইরেন গল্পটি আমাদের’ লিখে সার্চ দিলে চলে আসবে এর ইউটিউব লিঙ্কটি ।



এআরএস/এমএস/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।