শোয়ার্জনেগারের সেরা ভুল!
ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর ও হলিউডি মুভির লৌহ মানবখ্যাত আর্নল্ড শোয়ার্জনেগারও ভুল করতে পারেন তাহলে। আর জীবনে সব থেকে বড় ভুলটা হয়েছে নাকি ম্যারেজ কাউন্সিলরের কাছে যাওয়া। স্বীকার করলেন অভিনেতা-রাজনীতিবিদ আর্নল্ড শোয়ার্জনেগার নিজেই।
জানা যায়, ২০১১ সালে শোয়ার্জনেগারের সঙ্গে ২৫ বছরের দাম্পত্য জীবন যাপনের পর বিচ্ছেদ ঘটে মারিয়া শ্রিভারের। মিল্ড্রেড বায়েনা নামের এক হাউসকিপারের সঙ্গে সম্পর্কের ফলে ২০০৭ সালে তিনি একটি পুত্রসন্তানের পিতা হন। এ কথা আর্নল্ড স্বীকার করার ফলেই এই বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে হয় তাদের।
তবে মজার ব্যাপার হলো শোয়ার্জনেগার চেয়েছিলেন যেকোনোভাবে শ্রিভারের সঙ্গে তার বিয়েটাকে টিকিয়ে রাখতে। এ কারণেই ম্যারেজ কাউন্সিলরের সাহায্য নেন তিনি।
আফসোসের ব্যাপার এই কাউন্সিলিং তার কোনও কাজেই আসেনি। মারিয়ার সঙ্গে তার সম্পর্কের কোনও উন্নতি তো ঘটেইনি উল্টো বিস্তর সময় নষ্ট হয়েছে। আর সেটাকেই জীবনের সেরা ভুল বলে বিবেচিত করলেন এই টার্মিনেটর তারকা।
আরএএইচ/এলএ