অগ্নিকন্যা মাহির টিজার প্রকাশ (ভিডিও)


প্রকাশিত: ১১:২৯ এএম, ২৭ জুন ২০১৫

এবারের ঈদে মুক্তির অপেক্ষায় আছে বিগ বাজেটের ছবি `অগ্নি-২`। ছবিটিতে চিত্র নায়িকা মাহয়িা মাহিকে দেখা যাবে অগ্নিকন্যা রুপে। সম্প্রতি ইউটিউবে প্রকাশ করা হয়েছে ছবিটির ৪২ সেকেন্ডের একটি টিজার।

টিজারটিতে বিভিন্ন দৃশ্যে মাহিয়া মাহির অগ্নিমূর্তি দেখানোর পাশাপাশি কেবল একটি সংলাপ উচ্চারণ করা হয়েছে। সেটি ছিলো ` ‘অগ্নি তোকে ধ্বংস করে দিবে, ধ্বংস’। এ পর্যন্ত ট্রেলারটি প্রায় চার হাজারবার দেখা হয়েছে হয়েছে।

জানা যায়, যৌথ প্রযোজনার এই ছবির পরিচালনায় ছিলেন বাংলাদেশের ইফতেখার চৌধুরী ও ভারতের হিমাংশু। আর ছবিটির অভিনয়ে অংশ নিয়েছেন মাহিয়া মাহি, ওম, অমিত হাসান, আশীষ বিদ্দার্থীসহ দুই বাংলার জনপ্রিয় শিল্পীরা।

অগ্নি-২-এর প্রযোজনায় রয়েছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজ।

আরএএইচ/এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।