আদনান সামির মধুর বিড়ম্বনা


প্রকাশিত: ১১:৩৭ এএম, ২৭ জুন ২০১৫

সালমান খানের আগামী ছবি ‘বাজরাঙ্গি ভাইজান’-এর ট্রেলার ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। আর সঙ্গে সঙ্গে উঠেছে লাইক এর ঝড়। কুড়িয়েছে দর্শকদের প্রশংসামূলক মন্তব্যও।

সে ছবির গান ‘সেলফি লে লে রে’ আর ‘তু চাহিয়ে’ সুপারহিট হয়েছে। আর হিটের অপেক্ষায় এই ছবির আর একটি গান ‘ভারদো ঝোলি’। জানা যায়, এটি একটি কাওয়ালি ধাঁচের গান।

আর এই জন্য ছবির পরিচালক কবীর খান এবং নায়ক সালমান একযোগে বাছাই করেছিলেন পাকিস্তানি গায়ক আদনান সামিকে। কিন্তু ৪১ বছর বয়সী গায়কের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায় এটি।
 
আদনান সামি বলেন, তার কাছে ‘ভরদো ঝোলি’ একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সারা জীবনে বিস্তর কাওয়ালি শুনলেও কাউকে নকল করে গান গাওয়া তার অভ্যাসে নেই। তাই তিনি নিজের মতো করেই গেয়েছেন। আর সেজন্য শূন্য থেকেই শুরু করতে হয়েছে তাকে।

উল্লেখ্য, কাওয়ালি গাইতে গিয়ে সমস্যায় পড়লেও ‘ভারদো ঝোলি’ তার কাছে অনবদ্য অভিজ্ঞতা হয়ে রইল। এর জন্য কবীর আর সালমানকে ধন্যবাদও জানিয়েছেন ।

আরএএইচ/এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।