আমেরিকান অ্যাম্বাসির ডাকে তারকারা


প্রকাশিত: ০১:৫১ পিএম, ২৮ মার্চ ২০১৬

বিভিন্ন অঙ্গনের তারকাদের পদচারনায় আজ সোমবার, ২৮ মার্চ মুখরিত হয়ে উঠেছিল আমেরিকান অ্যাম্বাসি। হঠাৎ এত তারকাদের একসঙ্গে দেখতে পারাটা একটু অাশ্চর্যজনকই বটে।

কী ব্যাপার- জানতে চাইতেই লাক্স তারকা বাঁধন বললেন, ‘এটা ছিলো আমেরিকায় যাতায়াত করা শিল্পীদের নিয়ে একটি সেমিনার। পারফরমার ভিসা বা পি থ্রি ভিসায় করণীয় ও না করণীয়, বর্জনীয়-গ্রহণীয় কি কি ইত্যাদি বিষয়ে নানা কিছু শিক্ষা দেয়াই ছিলো এই আয়োজনের লক্ষ।’

Purnima
এদিকে চিত্রনায়িকা পূর্ণিমা বলেন, ‘আমরা যারা নিয়মিত আমেরিকা যাতায়াত করি নাচ, গান কিংবা অন্যান্য কোনো পারফরমেন্সের জন্য তাদের নিয়ে একটি সেমিনারের আয়োজন করেছে আমেরিকার অ্যাম্বাসি। সেখানে বলা হয় আমরা সবাই যেন সবসময় সঠিকভাবে ভিসা নিয়ে যাতায়াত করি। কখনো সময়ের অভাবে কিংবা অন্য কোনো কারণে ভিন্ন পন্থায় যাতে কেউ যাতায়াত না করেন সেই আহ্বানও করা হয়। আরো বলা হয়, আমেরিকায় একটু সতর্ক হয়ে চলাচল করার জন্য।’

Tanvir Tareq
এদিকে এই সেমিনারে অংশ নেয়া বিনোদন সাংবাদিক ও সংগীত পরিচালক তানভীর তারেক বেশ মজা করেই স্ট্যাটাস দিয়েছেন নিজের ফেসবুক ওয়ালে। তিনি লিখেছেন, ‘আমেরিকান বড়কর্তাদের আমন্ত্রণ বলিয়াই দেশের প্রায় তাবৎ তারকারা একসাথে হইলেন। নিশ্চয়ই উগান্ডা অ্যাম্বাসির কোনো শীর্ষ কর্তাদের প্রতিনিধিরা বিরিয়ানি খাওয়াইলেও এত এত প্রিয়, গুণী, জনপ্রিয়, বরেণ্য, লিজেন্ডগণসহ আমরা একসাথে হইতাম না!’

Nayeem
আজকের এই সেমিনারে উপস্থিত ছিলেন রুনা লায়লা, ফেরদৌস ওয়াহিদ, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, মৌসুমি, ওমর সানি, জেমস, কুমার বিশ্বজিৎ, হাবিব ওয়াহিদ, রবি চৌধুরী, তাহসান, পূর্ণিমা, মিশা সওদাগর, চঞ্চল চৌধুরী, তানিয়া আহমেদ, বাঁধন, পার্থ বড়ুয়া, দিনাত জাহান মুন্নি, ইবরার টিপু, নাঈম, নাদিয়া, মীর সাব্বির, বৃন্দাবন দাস, চিত্রনায়ক আরিফিন শুভ, ইমন, সংগীতশিল্পী লিজা, কিশোর প্রমুখ।

এলএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।