রাবিতে কাটুস কুটুস প্রদর্শনী শুরু


প্রকাশিত: ০৬:৪৫ এএম, ০৩ এপ্রিল ২০১৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘কাটুস কুটুস’ চলচ্চিত্রের প্রদর্শনী। শুভাশীষ রায় পরিচালিত চলচ্চিত্রটি রোববার ও সোমবার বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে প্রদর্শন করা হবে।

আয়োজক সূত্রে জানা যায়, রোববার ও সোমবারে মোট ছয়টি প্রদর্শনী হবে। রোববার প্রথম শো শুরু হবে দুপুর ২টা ৩০মিনিটে। এরপর বিকেল সাড়ে ৪টা ও সন্ধ্যা ৬টায় চলচ্চিত্রটি দেখানো হবে। দ্বিতীয় দিন সোমবার দুপুর ৩টা, ৫টা ও সন্ধ্যা ৭টায় `কাটুস কুটুস` এর প্রদর্শন হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত সংস্কৃতি প্রাঙ্গনের সহযোগিতায় এই প্রদর্শনীর আয়োজন করছে চলচ্চিত্রবিষয়ক সংগঠন ডাকঘর।

Film-exibition

ডাকঘরের সভাপতি আশিকুর রহমান রিমেল জাগো নিউজকে জানান, এই চলচ্চিত্র প্রদর্শনী থেকে যে টাকা পাওয়া যাবে তা একমাত্রা সোসাইটির মাধ্যমে পথ শিশুদের দেয়া হবে। ডাকঘর সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে চলচ্চিত্রকে বেছে নিয়েছে। এজন্যই আমরা চলচ্চিত্রকে জানা, বানানো ও প্রদর্শন করে থাকি।

তিনি আরো বলেন, তাই স্বাধীন, বিকল্পধারা কোনো নির্মাতা চলচ্চিত্র বানিয়ে থাকলে আমরা তা প্রদর্শনে সাহায্য করে থাকি। আর এরই অংশ হিসেবে আমরা ‘কাটুস কুটুস’ চলচ্চিত্রটি প্রদর্শনের আয়োজন করছি।

রাশেদ রিন্টু/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।