দেশীয় পোশাক ভারতীয় বলে বিক্রি, দোকানিকে জরিমানা

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ১২ মার্চ ২০২৬
কাপড়ের দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

দিনাজপুরের হিলিতে দেশীয় পোশাক ভারতীয় বলে বিক্রি করায় তিন কাপড় ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উপজেলার হিলি বাজার ও চারমাথা এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে হিলির বিভিন্ন কাপড়ের দোকানে দেশীয় কাপড়কে ভারতের বলে ভোক্তার সঙ্গে প্রতারণা করা হচ্ছিল। অভিযোগ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ঘটনার সত্যতা পাওয়ায় তিন কাপড় ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন জানান, ভোক্তার অভিযোগে অভিযান চালিয়ে কাপড় ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মো. মাহাবুর রহমান/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।