অতিথি বিচারক মেহজাবিন


প্রকাশিত: ০৭:৪৫ এএম, ০৪ এপ্রিল ২০১৬

নাচ বিষয়ক প্রতিযোগিতার জনপ্রিয় অনুষ্ঠান ‘ম্যাঙ্গোলি চ্যানেল আই সেরা নাচিয়ে-২০১৫’। এ প্রতিযোগিতার প্রধান বিচারক হিসেবে আছেন ফেরদৌস, মুনমুন ও শাওন। মাঝে মধ্যে অতিথি বিচারক হিসেবে দেখা যায় শোবিজের নানা প্রিয়মুখ।

সেই ধরাবাজিকতায় এবার যোগ দিচ্ছেন লাক্স তারকা মেহজাবিন চৌধুরী। তিনি আগামীকাল মঙ্গলবার, ৫ এপ্রিল রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হতে যাওয়া পর্বটিতে হাজির থাকবেন অতিথি বিচারক হিসেবে। অনুষ্ঠানের এক পর্যায়ে মেহজাবিন প্রতিযোগীদের সাথে একটি নৃত্যেও অংশ নেবেন।

নৃত্যশিল্পী অন্বেষণে বাংলাদেশের একমাত্র ড্যান্স রিয়েলিটি শো ‘ম্যাঙ্গোলি চ্যানেল আই সেরা নাচিয়ে-২০১৫’।  উপস্থাপনা করছেন মুনমুন চৌধুরী। পরিকল্পনা ও পরিচালনা করছেন ইজাজ খান স্বপন।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।