ঈদ উৎসব মাতাবেন আঁখি আলমগীর ও তাসনিম আনিকা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪৩ পিএম, ১৮ মার্চ ২০২৬
ঈদ উৎসব মাতাবেন আঁখি আলমগীর ও তাসনিম আনিকা

বৈশাখী টেলিভিশনের ঈদ আয়োজন এবারও দর্শকদের জন্য নিয়ে এসেছে মনোমুগ্ধকর সংগীতানুষ্ঠান। বিশেষ আয়োজনে ‘গানে গানে ঈদ আনন্দ’-এ পারফর্ম করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। তার সঙ্গে আরও থাকবেন তাসনিম আনিকা।

অনুষ্ঠানটি ঈদের ৭দিন সকাল ১১টায় সম্প্রচারিত হবে। দর্শকরা উপভোগ করতে পারবেন দেশের সেরা কণ্ঠশিল্পীদের মেলবন্ধন।

লিটু সোলায়মানের প্রযোজনায় এ অনুষ্ঠানে আঁখি আলমগীর, তাসনিম আনিকা ছাড়াও অংশ নেবেন সাব্বির, লুইপা, আশিক, কানিজ খন্দকার মিতু, নিশি শ্রাবনী, রাজীব, আতিয়া আনিসা, লিটা সরকার, কামরুজ্জামান রাব্বী ও ইসরাত জাহান জুঁই।

ঈদের প্রথম দিন পারফর্ম করবেন আঁখি আলমগীর এবং ঈদের চতুর্থ দিন মঞ্চে থাকবেন তাসনিম আনিকা। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আইনুন পুতুল, তাসনুভা মোহনা, তমা রসিদ ও আসিন জাহান।

আঁখি আলমগীর বলেন, ‌‘বৈশাখী আমার পরিবার। ঈদ আয়োজনে অংশ নিতে পেরে খুব ভালো লাগছে। দর্শকদের কাছে আমার গান ভালো লাগলে আমি সত্যিই খুশি।’

অন্যদিকে তাসনিম আনিকা বলেন, ‘বৈশাখী টেলিভিশনে প্রথমবার পারফর্ম করছি। আমি চেষ্টা করেছি পুরোপুরি ভালো করার, দর্শকই বলতে পারবেন কতটা পেরেছি। আমার দিক থেকে কোনো কমতি রাখিনি।’

 

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।