জামিন পেলেন ঈশানা


প্রকাশিত: ০৯:৪২ এএম, ০৫ এপ্রিল ২০১৬

প্রযোজকের নামে বাজে মন্তব্য করা এবং শিডিউল ফাঁসানোর দায়ে লাক্স তারকা মৌনিতা খান ঈশানার বিরুদ্ধে মামলা করেছিলেন প্রযোজক প্রেম। সেই মামলা থেকে আজ মঙ্গলবার, ৫ এপ্রিল জামিন পেয়েছেন এই মডেল ও অভিনেত্রী।

জানা গেছে, আজ সকাল ১১টার দিকে তিনি সশরীরে আদালতে উপস্থিত হয়ে জামিনের জন্য আবেদন করেন। সেই প্রেক্ষিতে তাকে এই মামলা থেকে জামিন দেয়া হয়।

ঈশানা জাগো নিউজকে বলেন, ‘এই মামলাটি আমার জন্য বিব্রতকর। এটি সম্পূর্ণ বানোয়াটা এবং উদ্দেশ্য প্রণোদিত। তবে আদালতের প্রতি আমার সবসময় শ্রদ্ধা ছিল। আর অামি আদালতের নিয়মেই এই মামলা থেকে জামিন নিয়েছি।’

প্রসঙ্গত, বাদী প্রযোজক ও অভিনেতা প্রেমের ৩ ফেব্রুয়ারি করা মামলায় ঈশানাকে গেল ২২ মার্চ আদালতে হাজিরার জন্য সমন জারি করা হয়। কিন্তু সেদিন তিনি হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন ঢাকার মহানগর হাকিম মেহের নিগার সৃচনা এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

আদালতে হাজির না হওয়ায় আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করার পাশাপাশি আগামী ২৭ জুন পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন প্রাপ্তির জন্য পরবর্তী তারিখ ধার্য্য করা হয়। তারই প্রেক্ষিতে আপীল করে জামিন পেয়েছেন ঈশানা।

এদিকে এই মামলা নিজের ক্যারিয়ারে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলেই মনে করেন ঈশানা। তিনি আগের মতোই ব্যস্ত রয়েছেন মডেলিং ও অভিনয় নিয়ে।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।