প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ১৬ ছাত্রকে স্থায়ী বহিষ্কার


প্রকাশিত: ১০:৩৪ এএম, ০৫ এপ্রিল ২০১৬

শিক্ষার্থীদের কোন্দলের জেরে ছাত্রলীগ নেতা নাসিম আহমেদ সোহেল হত্যার ঘটনায় শৃংখলাভঙ্গের অভিযোগে ২৩ ছাত্রকে বহিষ্কার করেছে প্রিমিয়ার বিশ্ববদ্যালয় প্রশাসন। এর মধ্যে ১৬ জনকে স্থায়ী এবং ৭ জনকে সাময়িক বহিষ্কার করা হয়।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আহমেদ রাজীব বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বিশ্ববিদ্যালেয়ের শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় মোট ২৩ জনকে বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে ২০ জন বিশ্ববিদ্যালেয়ের বিবিএর এবং ৩ জন এমবিএর শিক্ষার্থী।

গত ২৯ মার্চ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে সোহেল আহমেদ (২৪) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হন।

জীবন মুছা/এসএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।