পদাতিকের নাট্যোৎসবে মহাকালের নীলাখ্যান
পদাতিক নাট্য সংসদের আজীবন সভাপতি ভাষা সৈনিক সৈয়দ বদরুদ্দীন হোসাইনের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব-২০১৬’র আয়োজন করেছে দলটি।
এই উৎসবে আগামী শুক্রবার, ৮ এপ্রিল সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা’র পরিক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হবে মহাকাল নাট্য সম্প্রদায়ের ৩৬তম প্রযোজনা ‘নীলাখ্যান’। এদিন নাটকটির ১৩তম মঞ্চায়ন হবে।
দ্রোহ ও প্রেমের কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘সাপুড়ে’ গল্প আশ্রয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক আনন জামান রচিত এবং একই বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের অধ্যাপক ড. ইউসুফ হাসান অর্ক নির্দেশিত মানব প্রেমের অমর উপাখ্যান ‘নীলাখ্যান’। নাটকটি নির্মাণে পৃষ্ঠপোষকতা করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
এরইমধ্যে পশ্চিমবঙ্গের হুগলী, শান্তিনিকেতন ও বোলপুরে এ নাটকের ৩টি সফল মঞ্চায়ন সম্পন্ন হয়েছে।
মঞ্চের নেপথ্য শিল্পীরা হলেন মঞ্চ পরিকল্পনায় ইউসুফ হাসান অর্ক, আলোক পরিকল্পনায় ঠান্ডু রায়হান, সুর ও সঙ্গীতে ইউসুফ হাসান অর্ক, আবহসঙ্গীত ইউসুফ হাসান অর্ক, পোষাক পরিকল্পনায় ড. সোমা মুমতাজ, কোরিওগ্রাফী জেরিন তাসনিম এশা, প্রপস পরিকল্পনা ও নির্মাণ হাসনাত রিপন, রূপসজ্জায় শুভাশীষ দত্ত তন্ময়, পোষ্টার ও স্মরণিকা ডিজাইন পংকজ নিনাদ, মঞ্চ ব্যবস্থাপক জাহিদ কামাল চৌধুরী এবং প্রযোজনা অধিকর্তা মীর জাহিদ হাসান।
অভিনয় শিল্পীরা হলেন পলি বিশ্বাস, জেরিন তাসনীম এশা, কোনাল আলী চৈতী সাথী, শাহিনুর প্রিতী, আদিবা, সুরেলা, নির্ঝর অধিকারী, তনু ঘোষ, আমিনুল আশরাফ, আসাদুজ্জামান রাফিন, মোহাম্মদ আহাদ, শিবলী সরকার, রাজিব হোসেন, ইয়াছির আরাফাত, তৌহিদুর রহমান শিশির, ইকবাল চৌধুরী, জাহিদুল কামাল চৌধুরী দিপু, মো. শাহনেওয়াজ এবং মীর জাহিদ হাসান।
এলএ/এবিএস