ছটকু আহমেদের দলিলে গাইলেন সামিনা চৌধুরী


প্রকাশিত: ০১:০৫ পিএম, ০৩ মে ২০১৬

বহু সফল চলচ্চিত্র তিনি উপহার দিয়েছেন ঢাকাই ইন্ডাস্ট্রিতে। দীর্ঘদিনের নিরবতা কাটিয়ে আবারো তিনি চলচ্চিত্র নির্মাণে নেমেছেন। বলছি নির্মাতা ছটকু আহমেদের কথা।

তার নতুন এই ছবিটির নাম ‘দলিল’। এই ছবির একটি গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী সামিনা চৌধুরী। সম্প্রতি রাজধানীর মগবাজারস্থ শ্রুতি স্টুডিওতে গানটির রেকর্ড সম্পন্ন হয়েছে। গানটির কথা লিখেছেন এ মিজান। সুর করেছেন সালেহ। সংগীত করেছেন সালেহ ও বাবলু।

দ্বৈত কণ্ঠের এই গানটিতে সামিনা চৌধুরীর সঙ্গে গেয়েছেন এস আই টুটুল।

এদিকে ছটকু আহমেদের ‘দলিল’ চলচ্চিত্রে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন শিপন মিত্র ও তানিয়া বৃষ্টি। শিগগিরই ছবিটির শুটিং শুরু হবে।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।