হোয়াটসঅ্যাপের গোপন ট্রিকস, লুকিয়ে অন্যের মেসেজ পড়বেন যেভাবে
বর্তমানে ব্যক্তিগত যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যমগুলোর একটি হলো হোয়াটসঅ্যাপ। প্রতিদিন অসংখ্য মানুষ এই অ্যাপ ব্যবহার করে বার্তা আদান-প্রদান করেন। তবে অনেক সময় এমন হয়, মেসেজ দেখলেও সঙ্গে সঙ্গে উত্তর দিতে ইচ্ছে করে না। আবার অনেকেই চান না যে প্রেরক বুঝে ফেলুক, তার পাঠানো বার্তাটি ইতোমধ্যে পড়ে ফেলা হয়েছে। সুখবর হলো, হোয়াটসঅ্যাপে এমন একটি সেটিংস আছে যার মাধ্যমে সহজেই এই বিষয়টি নিয়ন্ত্রণ করা যায়।
ব্লু টিক বন্ধ করলে কী হবে
হোয়াটসঅ্যাপে সাধারণত কেউ আপনার পাঠানো বার্তা পড়লে দুটি নীল টিক চিহ্ন দেখা যায়। এটিকে বলা হয় ‘রিড রিসিপ্ট’। এই চিহ্ন দেখেই প্রেরক বুঝতে পারেন যে তার পাঠানো মেসেজটি পড়া হয়েছে। কিন্তু যদি আপনি এই ফিচারটি বন্ধ করে দেন, তাহলে অন্য কেউ আর বুঝতে পারবেন না যে আপনি তার বার্তা পড়েছেন কি না।
কীভাবে বন্ধ করবেন ব্লু টিক
- এই সুবিধাটি চালু বা বন্ধ করা খুবই সহজ।
- প্রথমে হোয়াটসঅ্যাপ খুলে সেটিংস অপশনে যেতে হবে।
- এরপর প্রাইভেসি বিভাগে প্রবেশ করুন।
- সেখানে ‘রিড রিসিপ্টস’ নামে একটি অপশন দেখা যাবে।
- সেটি বন্ধ করে দিলেই ব্যক্তিগত চ্যাটে আর ব্লু টিক দেখা যাবে না।
- প্রয়োজনে পরে একই জায়গায় গিয়ে আবার এই ফিচারটি চালু করা যায়।
একটি গুরুত্বপূর্ণ বিষয়
তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি। আপনি যদি রিড রিসিপ্টস বন্ধ করে দেন, তাহলে অন্যদের ক্ষেত্রেও ব্লু টিক দেখতে পারবেন না। অর্থাৎ আপনি যেমন অন্যদের কাছে অদৃশ্য থাকবেন, তেমনি আপনার পাঠানো মেসেজ কেউ পড়েছে কি না সেটিও আর বোঝা যাবে না। আরেকটি বিষয় হলো, এই নিয়মটি গ্রুপ চ্যাটে প্রযোজ্য নয়। গ্রুপে কেউ মেসেজ পড়লে স্বাভাবিকভাবেই ব্লু টিক দেখা যায়।
লাস্ট সিন ও অনলাইন স্ট্যাটাসও লুকানো যায়
- শুধু মেসেজ পড়া নয়, চাইলে হোয়াটসঅ্যাপে আপনার লাস্ট সিন এবং অনলাইন স্ট্যাটাস-ও গোপন রাখা সম্ভব।
- এজন্য সেটিংস থেকে প্রাইভেসি অপশনে গিয়ে লাস্ট সিন & অনলাইন নির্বাচন করতে হবে।
সেখানে কয়েকটি অপশন পাওয়া যাবে এভরিওয়ান, মাই কন্ট্যাক্টস, মাই কন্ট্যাক্টস একসেপ্ট এবং নোবডি। - যদি আপনি নোবডি নির্বাচন করেন, তাহলে আপনার শেষ কবে অনলাইনে ছিলেন বা বর্তমানে অনলাইনে আছেন কি না, তা আর কেউ দেখতে পারবে না।
- যারা ব্যক্তিগত গোপনীয়তাকে বেশি গুরুত্ব দেন, তাদের জন্য এই সেটিংসগুলো বেশ কার্যকর। কয়েকটি সহজ ধাপ অনুসরণ করেই নিজের প্রাইভেসি অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।
- আরও পড়ুন
হোয়াটসঅ্যাপের মেসেজ ব্যাকআপ রাখা যাবে গুগল অ্যাকাউন্টের মাধ্যমে
হোয়াটসঅ্যাপের সব চ্যাট পড়তে হবে না, সামারি জানাবে অ্যাপ
কেএসকে