রাশিফল : ২৭ মার্চ
মেষ: কুটুম্বিতা নিয়ে স্বজনবান্ধবের সঙ্গে মনোমালিন্য। অনৈতিক পথের হাতছানি উপেক্ষা করতে না-পারলে বিপদ ঘটতে পারে। একাগ্রতা ও বুদ্ধিবলে কার্যসিদ্ধি।
বৃষ: কর্মে সুনাম ও প্রতিপত্তি বৃদ্ধি। প্রশিক্ষণের সূত্রে বৃহত্তর সংস্থায় কর্মসংস্থানের সম্ভাবনা। সংক্রমণ ও বক্ষঃপীড়ায় দুর্ভোগ।
মিথুন: শত্রুর চক্রান্ত বানচাল করে কর্মক্ষেত্রে সমস্যা মেটানোর পথ দেখিয়ে প্রশংসা লাভ। হারানো দ্রব্যার্থ ফিরে পাওয়ার সম্ভাবনা। মহৎ কাজে অগ্রগতি।
কর্কট: আমদানি-রফতানি ব্যবসা সূত্রে বহু লাভ। আয় বাড়লেও নানা কারণে ব্যয় বৃদ্ধিতে সঞ্চয় কম। গুরুজনের চিকিৎসা-বিভ্রাটে হয়রানি।
সিংহ: ব্যবসায় প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে আপসরফার ফল ভাল হওয়ারই সম্ভাবনা। প্রিয়জনের বিয়ে নিয়ে সফল আলোচনা। যানবাহন ক্রয়ের শুভ যোগ।
কন্যা: সমাজবিরোধীদের সঙ্গে বিরোধে ক্ষতির আশঙ্কা। পড়শিদের দুঃসময়ে সাহায্য করতে গিয়ে অপদস্থ হতে পারেন। বাতজ বেদনার প্রকোপে দুর্ভোগ।
তুলা: কর্মচারীর অসততায় ব্যবসায় জটিলতা বাড়বে। বহু দিনের কোনো ইচ্ছাপূরণের ইঙ্গিত। সংক্রমণজনিত জ্বরজ্বালায় ভোগান্তি।
বৃশ্চিক: অতিরিক্ত পরিশ্রম ও দায়িত্বভারে শারীরিক ও মানসিক ক্লেশ। বিদেশযাত্রার সুখবর মিলতে পারে।
ধনু: একাধিক পথে উপার্জন করতে গিয়ে বিড়ম্বনা। স্বজনবন্ধুর কাছেই প্রতারিত হওয়ার আশঙ্কা। প্রেমপ্রণয়ে আকস্মিক আঘাত পেড়ে ফেলতে পারে।
মকর: সৃষ্টিশীল কাজের বিশেষ স্বীকৃতির যোগ। আলোচনায় সম্পত্তি-সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা। পরোপকারের স্বীকৃতি মিলতে পারে।
কুম্ভ: অপ্রিয় সত্যকথনের জেরে কর্মস্থলে বিপত্তির আশঙ্কা। শেয়ারে বাড়তি বিনিয়োগ না-করাই ভালো। ভ্রমণের পরিকল্পনায় হঠাৎ বাধা।
মীন: কর্মক্ষেত্রে প্রশাসনিক দায়িত্ব বৃদ্ধি। বন্ধুর উস্কানিতে ভুল পথে চালিত হওয়ার আশঙ্কা। সৃষ্টিশীল কাজে কৃতিত্বের বিশেষ স্বীকৃতির সম্ভাবনা।
এআরএস/এমএস