রাশিফল : ১৩ এপ্রিল
মেষ: ব্যবসায় হঠাৎ মন্দায় উদ্বেগ বাড়বে। স্বজনের দুঃসময়ে পাশে দাঁড়াতে না-পেরে মনঃকষ্ট।
বৃষ: আবেগের বশে হঠকারিতা থেকে বিপদের আশঙ্কা। অংশীদারের চক্রান্তে ব্যবসায় হঠাৎ লোকসান। রক্তচাপজনিত দুর্বলতায় ভোগান্তি।
মিথুন: জ্ঞাতিশত্রুর বাগড়ায় সম্পত্তি ক্রয়ে বাধা। বৃত্তিমূলক পরীক্ষায় কৃতিত্বের সুবাদে ভাগ্যোদয়ের সূচনা।
কর্কট: দেরিতে হলেও শ্রম ও দক্ষতার স্বীকৃতি মেলার ইঙ্গিত। অতিক্রোধ বিপদ ডেকে আনতে পারে।
সিংহ: শেয়ারে বাড়তি বিনিয়োগ করলে ক্ষতি হতে পারে। নবনির্মাণের জন্য আর্থিক পরিকল্পনা। সংক্রমণজনিত জ্বরজ্বালায় দুর্ভোগ।
কন্যা: নিজস্ব কৌশলে কর্মক্ষেত্রে জট কাটিয়ে বাহবা পেতে পারেন। সন্তানের জেদ সাংসারিক পরিবেশকে তিক্ত করে দিতে পারে। বহুজনের হিতার্থে স্বার্থত্যাগ।
তুলা: বিতর্কবিবাদ ও পুলিশি ঝামেলা এড়িয়ে চলাই ভাল। অভিজ্ঞ ও বিচক্ষণ ব্যক্তির পরামর্শ লাভ। বহুজন সমাগমে হৃদয়গ্রাহী বক্তৃতায় প্রশংসা।
বৃশ্চিক: ব্যবসায়িক কারণে ঋণ নিয়ে চিন্তা বাড়বে। আত্মবিশ্বাসের জোরে কর্মস্থলে সমস্যা সমাধান করে ফেলতে পারেন। চোখ নিয়ে অল্পবিস্তর সমস্যা চলবে।
ধনু: মিষ্ট ভাষণে অন্যদের প্রভাবিত করে কার্যোদ্ধার। বন্ধুর পারিবারিক অনুষ্ঠানে বিপত্তির মোকাবিলা।
মকর: বিদেশে কর্মজীবিকার সংস্থান হতে পারে। সম্পত্তির সুরক্ষায় আইনি পরামর্শ। গুরুজনের সঙ্গে মতান্তর ও মনান্তরে মনঃকষ্ট।
কুম্ভ: কর্মক্ষেত্রে পরিকল্পনার ত্রুটি সংশোধন করে বাহবা পেতে পারেন। অসাবধানতার জেরে অর্থক্ষতি। স্বজনবান্ধবের সঙ্গে ভুল বোঝাবুঝি ও অশান্তি।
মীন: ব্যবসায় মন্দা চললেও বাড়তি লগ্নিতে রাশ টানা দরকার। সাংস্কৃতিক কাজকর্মের বিশেষ স্বীকৃতি। অসঙ্গত কোনো সম্পর্কের জেরে পরিবারে অশান্তি।
এআরএস/পিআর