চিঠি বিলি করবে ড্রোন!
বাড়ি বাড়ি চিঠি পৌঁছে দেয়ার কাজ ডাকহরকরাদের। তবে এ কাজে আরেকটি পদ্ধতি যুক্ত হতে যাচ্ছে। এখন বাড়ি বাড়ি চিঠি পৌঁছে দেয়ার কাজটি করবে ড্রোন। সুইজারল্যান্ডের ডাক বিভাগ পরীক্ষামূলকভাবে ড্রোন বিমানের মাধ্যমে ডাক বিলি শুরু করতে যাচ্ছে।
রোববার সুইস পোস্ট অফিসের এক মুখপাত্র বার্নহার্ড বুয়ের্কি একথা জানান। তিনি সুইস গণমাধ্যমের এ খবরটি নিশ্চিত করে বলেন, আমরা এই গ্রীষ্মেই পরীক্ষাটি চালাব।
সুইসওয়ার্ল্ডকার্গো এবং মার্কিন ড্রোন নির্মাতা ম্যাটারনেট যৌথভাবেপ্রকল্পটি পরিচালনা করছে। সুইস সরকার দেশটির প্রত্যন্ত পর্বত সংকুল এলাকায় যোগাযোগ স্থাপনের জন্য ড্রোন প্রযুক্তি ব্যবহারে আগ্রহী।
এটাই এ ধরনের প্রথম উদ্যোগ নয়। যুক্তরাষ্ট্রের বৃহৎ অনলাইন কোম্পানি আমাজন ইতোমধ্যে মনুষ্যবিহীন ছোট বিমানে পার্সেল বিলি করার একটি পরিকল্পনা খতিয়ে দেখছে।
বিএ/এমএস