রাশিফল : ২৪ এপ্রিল ২০১৫
মেষ: সৃষ্টিশীল কাজের বিশেষ স্বীকৃতি ও অর্থাগমের সম্ভাবনা। বাহন ক্রয়বিক্রয়ের ব্যবসায় বাড়তি লগ্নি না-করাই ভালো।
বৃষ: প্রভাবশালী ব্যক্তির সহায়তায় কর্মস্থলে জটিলতার মোকাবিলা করে অগ্রগতি। প্রিয়জনের বিয়ের যোগাযোগ হতে পারে। সংক্রমণজনিত জ্বরকাশি ভোগাবে।
মিথুন: একাধিক উপায়ে অপ্রত্যাশিত অর্থাগম। কোনও হঠকারী পারিবারিক ক্ষেত্রে বিপত্তির আশঙ্কা। সংক্রমণ ও হজমের গণ্ডগোল ভোগাবে।
কর্কট: অপ্রত্যাশিত ভাবে জটিল সমস্যার সমাধানের সম্ভাবনা। রক্তচাপের হেরফেরে নানা রোগভোগ। চলাফেরায় বাড়তি সতর্কতা দরকার।
সিংহ: পদোন্নতির আনন্দ দূরে বদলির সম্ভাবনায় ম্লান হয়ে যেতে পারে। মামলার ফল অনুকূলে যাওয়ার সম্ভাবনা। স্নেহভাজন কারও জন্য দুশ্চিন্তা বাড়তে পারে।
কন্যা: বৈদেশিক বাণিজ্যে বিশেষ অগ্রগতি। কোনো আত্মীয়ের কুপ্রভাবে পরিবারে অশান্তি বাড়বে। বকেয়া অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা।
তুলা: সহৃদয় ব্যবহার ও যুক্তিপূর্ণ আলোচনায় সমস্যার মোকাবিলা। সম্পত্তি ক্রয় নিয়ে গুরুজনের সঙ্গে মতানৈক্যে মনঃকষ্ট। উচ্চশিক্ষা লাভের শুভ যোগ।
বৃশ্চিক: ব্যবসায় বাড়তি বিনিয়োগে সাফল্যের সূচনা। নিজ কৌশলে সমস্যা মিটিয়ে কর্মক্ষেত্রে বাহবা পেতে পারেন। চারুকলার অনুশীলনে ব্যুৎপত্তি।
ধনু: অপ্রিয় সত্য কথায় শত্রু বৃদ্ধির ঝুঁকি না-নেওয়াই উচিত। কুটুম্বিতা নিয়ে বিবাদে আত্মীয়বন্ধুর সঙ্গে সম্পর্কের অবনতি। পুরনো বন্ধুর নতুন মুখ বিশ্বাসে আঘাত হানতে পারে।
মকর: কর্মক্ষেত্রে সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা। টিউমার বা আলসারের সমস্যায় ভোগান্তি। ভ্রমণের পরিকল্পনা বানচাল হতে পারে।
কুম্ভ: গুরুত্বপূর্ণ নতুন দায়িত্বে কর্মপ্রতিভার স্বীকৃতি। সম্পত্তি রক্ষণাবেক্ষণ নিয়ে ভাইবোনের সঙ্গে মনোমালিন্য। চোখ ও কানের সমস্যা ভোগাবে।
মীন: ব্যবসায় বাড়তি বিনিয়োগ স্থগিত রাখাই ভালো। গঠনমূলক কাজের চিন্তা ও নতুন পরিকল্পনায় সাফল্যের সূচনা। স্নায়বিক দুর্বলতায় দুর্ভোগ।
এআরএস/এমএস