ভূমিকম্পের পর মাউন্ট এভারেস্টে তুষারধস (ভিডিও)


প্রকাশিত: ০৪:২০ পিএম, ২৭ এপ্রিল ২০১৫

নেপালে শনিবারের ভূমিকম্পের পরপরই মাউন্ট এভারেস্টের ব্যাপক তুষারধসের ঘটনা ঘটে। এসময় বেসক্যাম্পে অবস্থানকারী এক ব্যক্তি সেই ধসের ভিডিওচিত্র ধারণ করে।

রোববার ইন্টারনেটে আপলোডের পর থেকেই ভার্চুয়াল বিশ্বে আলোচনার শীর্ষে রয়েছে এই ভিডিও।

জার্মান নাগরিক জোস্ট এই ভিডিও ধারণ করেছেন। ভিডিও`র ক্যাপশনে তিনি লিখেছেন, ভূমিকম্পের ফলে মাটি কাঁপছিল। আমরা দেখলাম লোকজন ছোটাছুটি করছে। আমরাও জীবন বাঁচাতে নিরাপজ জায়গার খোঁজে ছোটাছুটি শুরু করি।

ভিডিওতে দেখা গেছে, বেসক্যাম্পে ঘোরাঘুরি করছেন পর্বতারোহীরা। একে অপরের সঙ্গে কথা বলছেন, হঠাৎ করেই যেন পর্বত থেকে মেঘ ভেঙে পড়ল বেস ক্যাম্পে। তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ল বেসক্যাম্পে। জোস্ট নিজেকে সুরক্ষিত রেখে এই ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের দৃশ্য ক্যামেরাবন্দী করেছেন।



এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।